গোপনে গোসলের ভিডিও করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গোপনে গোসলের ভিডিও করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

গোপনে গোসলের ভিডিও করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

গোপনে গোসলের ভিডিও করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার শেরপুরের ধড়মোকাম এলাকায় গোপনে গোসলের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে।

 

 

এ ঘটনায় মঙ্গলবার রাতে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে রাহিম শেখ (২২) ও আবু বারাকাত শুভ (২৮) বিরুদ্ধে শেরপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। বুধবার (৩ নভেম্বর) ভোররাতে একজনকে আটক করেছে পুলিশ।

 

 

জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রনবীরবালার বাদশা হাজীর ছেলে আবু বারাকাত শুভ ও শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার আবুল হোসেনের ছেলে রাহিম শেখ এক প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। তাদের কথায় রাজি না হওয়ায় ওই নারীর গোসলের ভিডিও কৌশলে গোপন ক্যামেরার মাধ্যমে ধারণ করে।

 

 

পরে রাহিম শেখ সেই ভিডিও নিয়ে নারীকে দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে চাপ সৃষ্টি করে। এতেও রাজি না হলে নগ্ন ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এরই একপর্যায়ে ২ অক্টোবর রাহিম শেখ ক্যামেরা নিয়ে ওই নারীর শ্বশুরবাড়ি গেলে সেই ভিডিওগুলো ডিলিট করতে বলে তার হাত থেকে ক্যামেরাটি নিয়ে নেয়।

 

 

এ সময় রাহিম শেখ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিডিওগুলো ডিলিট করার প্রতিশ্রুতি দিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৪০ হাজার টাকা নেয়। কিন্তু ভিডিওগুলো ডিলিট করে না। এরপর ২৮ অক্টোবর রাতে আবু বারাকাত শুভ সেই ভিডিওগুলো নিয়ে ওই নারীর বাড়িতে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

 

 

এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই নারী বাদী হয়ে রাহিম শেখ ও আবু বারাকাত শুভর বিরুদ্ধে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

 

 

শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, ধর্ষণ মামলার পর আবু বারাকাত শুভকে আটক করা হয়েছে। আরেক আসামিকেও আটকের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD