প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেয়ার নামে ৬০ হাজার টাকা আত্মসাৎ,অভিযোগ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেয়ার নামে ৬০ হাজার টাকা আত্মসাৎ,অভিযোগ

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেয়ার নামে ৬০ হাজার টাকা আত্মসাৎ,অভিযোগ

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেয়ার নামে ৬০ হাজার টাকা আত্মসাৎ,অভিযোগ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের পাকা ঘর পাইয়ে দেয়ার নামে এক হতদরিদ্রের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাত করেছে বাবা-ছেলে। তিন বছরেও ঘর না পেয়ে ইউএনও আল মামুনের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নাছিমা বিবি। অভিযোগকারী নাছিমা বিবি ওই উপজেলার খলিশাকুড়ি গ্রামের বাসিন্দা।

 

 

অভিযোগে বলা হয়েছে, তিন বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাকা ঘর পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে নাছিমা বিবির কাছ থেকে ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেয় একই গ্রামের রাসেল ও তার বাবা। কিছুদিন পর উপর মহলের কর্মকর্তাদের ম্যানেজ করার কথা বলে নাছিমার কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। এরপর তিন বছর পার হলেও ঘর পাননি নাছিমা। সুবিচার পেতে গ্রাম্য সালিসের আয়োজন করা হলেও অভিযুক্তরা সালিসে উপস্থিত হয়নি।

 

 

ভুক্তভোগী নাছিমা বিবির ছেলে নয়ন বলেন, আমরা দরিদ্র মানুষ। আমাদের জায়গা জমি নেই। রাসেল ও তার বাবার কথায় সরল বিশ্বাসে হাঁস-মুরগি, গরু-ছাগল বিক্রি করে ৬০ হাজার টাকা দিয়েছি। এরপর থেকে ঘর দিচ্ছি-দেবো বলে তিন বছর পার করেছে তারা। টাকা ফেরত চাইলেও নানা টালবাহনা করছে বাবা-ছেলে। তাই নিরুপায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।

 

 

অভিযুক্ত রাসেল বলেন, নাছিমা বিবির ছেলে নয়নের সঙ্গে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে। এরই জেরে তারা মা-ছেলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমি তো মেম্বারও নই, চেয়ারম্যানও নই। আমি কেন টাকা নিতে যাব।

 

 

রাণীনগরের ইউএনও আল মামুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেয়ার নামে টাকা নেয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD