গৃহবধূকে সারারাত গাছের সঙ্গে বেঁধে রাখল গ্রামপুলিশ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৃহবধূকে সারারাত গাছের সঙ্গে বেঁধে রাখল গ্রামপুলিশ

গৃহবধূকে সারারাত গাছের সঙ্গে বেঁধে রাখল গ্রামপুলিশ

গৃহবধূকে সারারাত গাছের সঙ্গে বেঁধে রাখল গ্রামপুলিশ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকার ধামরাইয়ে শত্রুতার জেরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে এক গৃহবধূসহ দুজনকে সারারাত ঘরের বাইরে বেঁধে রাখার অভিযোগ উঠেছে এক গ্রামপুলিশের বিরুদ্ধে। পরে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার সকালে ভুক্তভোগী দুজনকেই পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

ভুক্তভোগীর স্বামী অধীর ঘোষ বলেন, বেলিশ্বর গ্রামের লালচানের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সে আমার কাছে টাকা পাবে। সে টাকা নিতেই কাল সন্ধ্যার দিকে লালচান আমাকে ফোন দিয়ে তার পাওনা টাকা চায়। আমি এক বিয়েবাড়িতে ছিলাম। আমি দূরে থাকায় আমার স্ত্রীকে ফোন করে বলে দেই লালচান গেলে যেন তাকে টাকা ৪-৫ হাজার টাকা দিয়ে দেয়। পরে গভীর রাতে আমি জানতে পারি অসামাজিক কার্যকলাপের অভিযোগে আমার স্ত্রীসহ লালচানকে ঘরের বাইরে বেঁধে রাখা হয়েছে।

 

 

তিনি আরো বলেন, এসব মিথ্যা। আমি আমার স্ত্রীকে চিনি। এলাকার কেউ তাকে খারাপ বলতে পারবে না। ভুক্তভোগীর ভাই খুশি মহোন তাম্বলি জানান, গত সাত বছর ধরে আমার বোনজামাই ও বোন আমাদের বাড়িতেই থাকে। এর মধ্যে কয়েক বছর আগে সামান্য কথা নিয়ে তর্ক-বিতর্ক হয় স্বপন চৌকিদারের সঙ্গে। তারপর থেকেই আমার বোন ও বোনজামাইকে এখান থেকে তাড়ানোর বিভিন্ন পায়তারা করছে তারা। শত্রুতার জেরেই আমার বোনের নামে মিথ্যা বদনাম দিয়ে সারারাত বেঁধে রাখে স্বপন চৌকিদারসহ আরো কয়েকজন।

 

 

গ্রামপুলিশ স্বপন বলেন, ওই নারীর চরিত্র খারাপ। কয়েক বছর ধরেই লালচানের সঙ্গে তার সম্পর্ক আছে। গতকাল রাতেও লালচানকে এ ঘর থেকেই বের করি। পরে দুজনকেই বেঁধে রাখা হয়। আমি সারারাত পাহারা দেই। সকালে পুলিশ এসে দুজনকেই নিয়ে যায়।

 

 

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. মেহের আলী দেওয়ান বলেন, গভীর রাতে লালচানের বাবা-মা আমাকে ঘুম থেকে উঠিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। আমি এসে দেখি এ শীতের মাঝে দুজনকেই বেঁধে রাখা হয়েছে। পরে আমি বাঁধন খুলতে বললেও আমার কথা কেউ শোনেনি। পরে সকালে পুলিশ এসে দুজনকেই থানায় নিয়ে গেছে।

 

 

স্থানীয়রা জানায়, লালচান ও ভুক্তভোগীর স্বামী অধীর ঘোষের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। গ্রামপুলিশ স্বপন তাদের এ সম্পর্ক মেনে না নিয়ে তাদের পেছনে পড়ে থাকে। শত্রুতার জেরেই স্বপন তাদের ঘর থেকে বাইরে এনে আটকে রাখে। ঘটনা গতকাল রাত ১১টার দিকে ঘটলেও গ্রামপুলিশ সকালে বিষয়টি থানায় জানয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

 

তারা বলেন, লালচান কখন অধীর ঘোষের বাড়িতে আসে পাওনা টাকা নেয়ার জন্য, স্বপন চৌকিদার তখন ওঁৎ পেতে থাকে।

 

 

ধামরাই থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের নামে একটি মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD