বিভিন্ন এলাকায় পোস্টার ছিড়ে ফেলায় নিন্দা জানিয়েছেন ডা: মনীষা চক্রবর্ত্তী Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিভিন্ন এলাকায় পোস্টার ছিড়ে ফেলায় নিন্দা জানিয়েছেন ডা: মনীষা চক্রবর্ত্তী

বিভিন্ন এলাকায় পোস্টার ছিড়ে ফেলায় নিন্দা জানিয়েছেন ডা: মনীষা চক্রবর্ত্তী




বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনিত মেয়র প্রার্থী ডা: মনীষা চক্রবর্ত্তী এক বিবৃতিতে ১১ নং ওয়ার্ডের বিআইপি গেট, স্টেডিয়াম কলোনী, চাদমারীসহ বিভিন্ন এলাকায় রাতের আধারে মই মার্কার নির্বাচনী পোস্টার ছিড়ে ফেলায় তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়েছেন। ডা: মনীষা চক্রবর্ত্তী বলেন, এবার সিটি কর্পোরেশন নির্বাচনে নগরবাসী যেভাবে পরিবর্তনের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করছে তাতে ভীত হয়ে রাতের আধারে আমাদের মই মার্কার পোস্টার ছিড়ে পেলে তাদের পোস্টারগুলো লাগিয়ে দিচ্ছে।

এ ধরনের কাজের মধ্য দিয়ে নিজেদের দেওলিয়াত্বপনায় প্রকাশ করছে তারা। তিনি আরও বলেন, আমাদের প্রতিটি পোস্টার গরীব-মেহনতী মানুষের ঘামে ভেজা অর্থে কেনা। কোন লুটপাট-দুর্নীতির টাকায় কেনা নয়। এবং এই পোস্টারগুলো স্বেচ্ছাশ্রমে ছাত্র-শ্রমিকেরাই রাত জেগে লাগিয়েছে।

আর আমরা শুধু পোস্টার-বিলবোর্ডের সাংস্কৃতির মাধ্যমে পরিচিত হয়নি, আমাদের পরিচয় গরীব-শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। তাই বিভিন্ন এলাকায় পোস্টার ছিড়ে ফেললেও মানুষের হৃদয় থেকে, মানুষের ভালবাসা থেকে আমাদের বিছিন্ন করতে পারবে না।
ডা: মনীষা চক্রবর্ত্তী আগামী ৩০ জুলাই ব্যালটের মাধ্যমে সকল অপকর্মের সমুচিত জবাব দেয়ার আহ্বান জানান। এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD