সংবাদ শিরোনাম:

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির একটি কচ্ছপ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:57:34 pm, Thursday, 23 July 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির বড় আকারের একটি কচ্ছপ। আনুমানিক ২০ কেজি ওজনের কচ্ছপটির ডান পায়ে ক্ষত দেখা গেছে।

বৃহস্পতিবার সকালে সৈকতের জিরো পয়েন্টের কিছুটা পূর্ব দিকের একটি নির্জন স্থানে ভেসে আসে কচ্ছপটি। এ সময় কচ্ছপটি দেখতে সৈকতে ভিড় জমায় অসংখ্য মানুষ।

পটুয়াখালীর কলাপাড়ার জেলে বেলাল হোসেন জানান, কচ্ছপটি মাছ ধরার জালে আটকা পড়তে পারে। জাল ছিঁড়ে বের হওয়ার কারণে পায়ে ব্যথা পেয়েছে। এ কারণে অসুস্থ হয়ে গভীর সাগর থেকে তীরে চলে এসেছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদ হোসেন জানান, খবর পেয়ে অসুস্থ কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। চিকিৎসা দেয়ায় কচ্ছপটি কিছুটা নড়াচড়া করতে পারছে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির একটি কচ্ছপ

প্রকাশের সময় : 03:57:34 pm, Thursday, 23 July 2020