সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে ত্রাণ আত্মসাৎ করায় সাময়িক বরখাস্ত ইউপি চেয়ারম্যান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:03:40 pm, Thursday, 23 April 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ দুস্থ মানুষকে দেয়া সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগে পটুয়াখালীর কমলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির রহমান মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির রহমান মৃধা সরকারি চাল আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন। পটুয়াখালীর জেলা প্রশাসক ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’ অনুযায়ী এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

এতে আরও বলা হয়, মনির রহমানের অপরাধমূলক কার্যক্রমের প্রেক্ষিতে তার মাধ্যমে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে মনে করে সরকার। তাই ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’ এর ৩৪ (১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে ত্রাণ আত্মসাৎ করায় সাময়িক বরখাস্ত ইউপি চেয়ারম্যান

প্রকাশের সময় : 09:03:40 pm, Thursday, 23 April 2020