ভোলায় ইটভাটা শ্রমিকদের গন্তব্যে পৌঁছানোর নির্দেশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ইটভাটা শ্রমিকদের গন্তব্যে পৌঁছানোর নির্দেশ

ভোলায় ইটভাটা শ্রমিকদের গন্তব্যে পৌঁছানোর নির্দেশ




ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে শনিবার সকাল ৯ টার ভিতর ইটভাটা মালিকদের তাঁদের শ্রমিকদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। শুক্রবার দেয়া ওই নির্দেশনায় ইটভাটা মালিকদের তাদের স্ব স্ব ভাটার শ্রমিকদের গন্তব্যে পৌঁছে দেয়ার অনুরোধ জানানো হয়। ওই নির্দেশ ভঙ্গ করলে ভাটা মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে প্রশাসন হুঁশিয়ার করে দিয়েছে।

 

ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. কায়কোবাদ মিয়া জানান, উপজেলার ২০-২১ টি ইটভাটার মালিকদের ওই নির্দেশনা মেনে বেঁধে দেয়া সময়ের আগেই তাঁদের শ্রমিকদের গন্তব্যে পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। জানা যায়, উপজেলার ইটভাটায় ৮০ শতাংশের উপর শ্রমিক ভোলার বাইরের জেলার। প্রায় দুই হাজার ইটভাটা শ্রমিক সাতক্ষীরা, যশোর, খুলনা ও রংপুর জেলা থেকে এসে কাজ করে। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)মো. বশির গাজী জানান, করোনা ভাইরাস বিস্তার রোধ সহ জেলা প্রশাসক বরাবর শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে প্রশাসন ওই নির্দেশনা জারি করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD