এসিল্যান্ডকে ধর্ষণের হুমকিদাতা ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এসিল্যান্ডকে ধর্ষণের হুমকিদাতা ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

এসিল্যান্ডকে ধর্ষণের হুমকিদাতা ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ইনসেটে গ্রেপ্তার হওয়া জাফর আহমেদ। ছবি : সংগৃহীত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ যশোরের মনিরামপুর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া সায়েমা হাসানকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর (ডিবি-উত্তর) বিভাগ।

 

ডিবি উত্তরের এডিসি শাজাহান সাজু রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ওই ব্যাংক কর্মকর্তাকে আজ রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। শাজাহান সাজু বলেন, ‘গ্রেপ্তারকৃতের নাম জাফর আহমেদ। যেহেতু এই ঘটনায় যশোরে মামলা দায়ের হয়েছে তাই তাকে গ্রেপ্তারের পর যশোর পাঠানো হয়েছে।

 

বয়স্ক নাগরিকদের কান ধরে ওঠবস করানোর পাশাপাশি ছবি তোলার পর সমালোচনার জের ধরে যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে শনিবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত, গত শুক্রবার যশোরের মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে বয়স্ক দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করান এবং তাদের ছবি তোলেন সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুরু হয় সমালোচনার ঝড়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD