শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলায় পাঁচজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ




শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলায় পাঁচজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলায় পাঁচজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

শোলকিয়া জঙ্গি হামলা : ৫ জনের নামে অভিযোগ দাখিল




অনলাইন ডেস্ক :
আজ(বুধবার) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।

তিনি বলেন, জঙ্গি হামলা মামলায় ২৩ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এরমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে ১৮ জন নিহত হয়েছে। বাকি ৫ জন আসামি কারাগারে রয়েছেন।

অভিযুক্ত পাঁচ আসামি হলেন- কিশোরগঞ্জের জাহিদুল হক তানিম, গাইবান্ধা জেলার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, চাপাইনবাবগঞ্জের মিজানুর রহমান ওরফে বড় মিজান, গাইবান্ধা জেলার মো. আনোয়ার হোসেন ও কুষ্টিয়া জেলার সবুর খান হাসান।

২০১৬ সালের ৭ জুলাই ঈদ উল ফিতরের দিন জামায়াত শুরুর কিছুক্ষণ আগে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে পুলিশের একটি নিরাপত্তাচৌকিতে অতর্কিতে বোমা ও চাপাতি হামলা চালায় জঙ্গিরা।

এদিন দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ও জঙ্গিদের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধ হয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন পুলিশের দুই কনস্টেবল জহিরুল ইসলাম ও আনসারুল হক এবং স্থানীয় গৃহবধূ ঝরণা রাণী ভৌমিক।

এসময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে নিহত হন আবির রহমান নামের এক জঙ্গি। আহত অবস্থায় আটক করা হয় শফিউল ইসলাম নামে আরেক জঙ্গিকে। পরে নান্দাইলের ডাংরি এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান শফিউল। ঘটনার তিন দিন পর কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD