প্রধানমন্ত্রীর অনুদান পেলেন বরিশালের সন্তান শহীদ সেলিম ইব্রাহিমের পরিবার Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রধানমন্ত্রীর অনুদান পেলেন বরিশালের সন্তান শহীদ সেলিম ইব্রাহিমের পরিবার

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন বরিশালের সন্তান শহীদ সেলিম ইব্রাহিমের পরিবার




স্টাফ রিপোর্টার :১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের শহীদ ছাত্রনেতা এইচ এম সেলিম ইব্রাহিমের পরিবারের সদস্যদের সাথে গনভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত ৬ সেপ্টেম্বর বিকেলে সাক্ষাৎকালে তিনি এই শহীদ পরিবারের সদস্যদের খোজ খবর নেন।

স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের জন্য সেলিম ইব্রাহিমের আত্মদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন প্রধানমন্ত্রী। এই সময়ে সেলিম ইব্রাহিমের স্ত্রী নাছিমা ইব্রাহিম ও কন্যা ডরথী ইব্রাহিমকে ১৫ শতাংশ জমির দলিল প্রদান করেন।

এছাড়াও কন্যা জামাই কামরুজ্জামানকে ইসলামী ব্যাংকের কর্মকর্তা পদে নিয়োগ পত্র প্রদান করেন।

প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক হাবিবুর রহমান, বাউফল পৌরসভার মেয়র,পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জুয়েল এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ড. বাহাউদ্দিন গোলাপ।

উল্লেখ্য যে,১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল এলাকায় স্বৈরশাসকের পুলিশের ট্রাক সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলের ওপর উঠিয়ে দেওয়া হয়।

এতে ছাত্রনেতা সেলিম ইব্রাহিম ও দেলোয়ার ঘটনাস্থলেই শহীদ হন। ওই সময় সেলিম ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ পর্বের ছাত্র ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD