উন্নয়নের ধারা অব্যহত রাখতে বর্তমান জোট সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে- এমপি টিপু সুলতান Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উন্নয়নের ধারা অব্যহত রাখতে বর্তমান জোট সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে- এমপি টিপু সুলতান

উন্নয়নের ধারা অব্যহত রাখতে বর্তমান জোট সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে- এমপি টিপু সুলতান




বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দিনব্যাপি বাড়ি বাড়ি উঠান বৈঠক করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি শেখ মোঃ টিপু সুলতান।
শুক্রবার বিকালে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর বড় সিকদার বাড়ি উঠান বৈঠক করেন এমপি শেখ মোঃ টিপু সুলতান।

এ সময় তিনি বরিশালÑ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে আবারো ভোট দাবি করেন। বাংলাদেশ ওর্য়াকাস পার্টির সভাপতি ও সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক পুনঃরায় আমাকে বরিশাল-৩ আসনে প্রার্থী হিসেবে ঘোষনা করেছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে বর্তমান জোট সরকারের বিকল্প নেই। উক্ত উঠান বৈঠকে মোঃ গোলাম আরজ সিকদারের সভাপতিত্বে ও জাতীয় ফেডারশনের ইউনিয়ন সভাপতি ফরিদ সিকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির নেতা আনোয়ার মাস্টার, উপজেলা যুবমৈত্রীর সভাপতি আলাউদ্দিন খান,সাধারন সস্পাদক হাসানুর রহমান পান্নু, কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সুজন আহম্মেদ, ওয়ার্কার্স পার্টির নেতা এ্যাডঃ নজরুল ইসলাম,যুবমৈত্রী কেন্দ্রীয় নেতা মানিক হাওলাদার,মোঃ শামিম সিকদার,রশিদ সিকদার,মাসুদ সিকদার,মোঃ নাসির সিকদার,মোঃ সাইদুল ইসলাম,মোঃ সাইফুল সিকদার প্রমূখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD