‘বাবা ডাকি, মা ডাকি তবুও একটু মাংস দেয় না’ Latest Update News of Bangladesh

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ আসছে, পুনরায় চালু হচ্ছে ইআরএল হামলাকারী একাই জড়িত, ইরানের সংযোগ নেই: ট্রাম্প অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার, আজ বসছে সরকারের দ্বিতীয় একনেক সভা এনজিও কর্মীদের বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ নতুন বাসভাড়া প্রকাশ, মহানগর ও দূরপাল্লায় পরিবর্তন বরিশালে প্রশাসনিক সমন্বয়ের অভাবে যাত্রীদের চরম ভোগান্তি উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে, এক সপ্তাহে উন্নতির আশা




‘বাবা ডাকি, মা ডাকি তবুও একটু মাংস দেয় না’

‘বাবা ডাকি, মা ডাকি তবুও একটু মাংস দেয় না’




অনলাইন ডেস্ক:আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য ত্যাগেই কুরবানি ঈদের মহিমা। কুরবানির পশুর মাংস তিন ভাগের বিধান রয়েছে, এর মধ্যে এক ভাগের হক গরিব আর দুস্থদের। অথচ এসব মানুষের অভিযোগ, তারা অনেকেই বঞ্চিত হচ্ছেন নিজেদের হক থেকে।

বুধবার (২২ আগস্ট) ঈদের দিন পেরিয়ে তখন মধ্যরাত। রাজধানীর তেজগাঁওয়ের ফুটপাতে বসে চলছে মনোয়ারা বেগমের মাংস রান্না। জামালপুরের শেরপুর থেকে স্বামী আর দুই সন্তান নিয়ে এসেছেন কুরবানির মাংস সংগ্রহে। কারণ বছরের অন্য সময়তো দূরের কথা ঈদেও জোটে না আমিষের এই স্বাদ।

তিনি বলেন, ‘গরিব মানুষ কই থেকে মাংস কিনে খাব? কুরবানি যারা দেয় তাদের কাছ থেকে চেয়ে এনে বাচ্চাদের খাওয়াই।’

এই যখন অবস্থা তখন প্রত্যাশা আর প্রাপ্তির গল্পটা আরও করুণ।

এক দুস্থ শিশু বলে, ‘এক বাড়িতে এক ঘণ্টা করে দাঁড়ায় থাকতে হয়, তারপর টুকরো টুকরো মাংস দেয়। তাও দিতে চায় না।’

ঢাকার বুকের প্রতিটি গলির পরতে পরতে যেখানে লুকিয়ে থাকে নানা গদ্য, সেখানে এমন অভিমানের সুর শুধু এক পরিবারেরই নয়, আছে আরো অনেকেরই।

আরেকজন বলেন, ‘দেয় না, বাবা আমাদের মাংস দেয় না। বাচ্চাদের বলে যাও, যাও। বাবা ডাকি, মা ডাকি তবুও একটু মাংস দেয় না।’

এক দুস্থ নারী বলেন, ‘বড় লোকরা কুরবানী দেয়, আমাদের দেয় না তো। ওনাদের ফ্রিজ ভরার জন্য দিতেছে, নতুন নতুন ফ্রিজ কিনতেছে, কুরবানী করতাছে আর ফ্রিজে ভরতাছে। আমরা কইবার গেলে লাত্থি মারে খেদায় দেয়, বলে যাও, যাও। কুত্তার মতো ব্যবহার করে।’

আরও একজন বলেন, ‘ভালো ভালো মাংস রেখে হাড়গোড়, তেল আমাদের দেয় আর কী। সিঁড়িতে দেখে কেউ কেউ আমাদের কয়, এই নামো নামো, তোমার কে অাসতে বলছে, গেট খুলে দিলো কেডা।’

ত্যাগের মহিমার যথার্থতা অনুযায়ী কোরবানি পশুর মাংসে দুস্থদের হকের সমবণ্টনের দাবি জানিয়েছেন সুবিধাবঞ্চিতরা।https://www.youtube.com/watch?v=XpvZTqmd1zU

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD