এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বরিশালের এয়ারপোর্ট থানাধীন সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টায় এয়ারপোর্ট থানা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (বীরউত্তম), সহকারী পুলিশ কমিশনার শাখাওয়াৎ হোসেন ও কাশিপুর হাইস্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মামুন-অর রশিদ।

কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-তে বরিশাল সিটি কর্পোরেশন ও রায়পাশা-কড়াপুর, কাশিপুর, চাঁদপাশা, মাধবপাশা ও রহমতপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী সহ বিভিন্ন এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। বিশেষ করে প্রত্যেক বক্তাই মাদক নির্মূলে পুলিশকে আরো কঠোর হওয়ার আহবান জানান। থানার ওসি আব্দুর রহমান মুকুল উপস্থিতিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রধান অতিথি উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর মল্লিক অত্যন্ত মনোযোগ সহকারে উপস্থিতিদের বক্তব্য শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, এই থানার আওতাধীন স্কুল ও কলেজ সমূহের সামনে ক্লাস শুরু ও ছুটির সময় পুলিশ উপস্থিত থাকবে। এছাড়া মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি।

উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর মল্লিক তার বক্ত্যবে জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাসী কর্মকান্ড, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ সহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং সদস্যসহ সর্বসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD