সংবাদ শিরোনাম:

৭৪ লাখ বকেয়া, কঠোর অবস্থানে কলাপাড়া পৌরসভা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:20:52 pm, Tuesday, 3 December 2024
  • 16 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি ॥ কলাপাড়া পৌরসভা দীর্ঘদিন ধরে বকেয়া থাকা পানির বিল আদায়ে সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. ওয়ালিউল্লাহ, মো. সাইফুল ইসলাম এবং পানি শাখার অন্যান্য কর্মকর্তারা।

সূত্র মতে, সাবেক পৌর মেয়রদের সময়ে স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব এবং ভোট হারানোর ভয়ে প্রভাবশালী গ্রাহকদের থেকে পানির বিল আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বর্তমানে পৌরসভার পানির বিল বাবদ বকেয়ার পরিমাণ ৭৪ লাখ ১৪ হাজার ৩২১ টাকা।

অভিযানের প্রথম দিনেই সাবেক ইউপি চেয়ারম্যান মো. তারিকুজ্জামান তারার বাসভবন, ব্যবসায়ী রুহুল আমিনের মমতা রাইস মিল এবং মনির বেপারীর পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই তিনটি সংযোগে বকেয়া ছিল মোট ১ লাখ ৩০ হাজার ৩৫৫ টাকা।

পৌরসভার পানি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ জানান, বকেয়া আদায়ে পৌরসভা এখন “হার্ড লাইনে” রয়েছে এবং সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম চলমান থাকবে।

কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, “বকেয়া আদায়ের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, পানির বিল ছাড়াও পৌরসভার হোল্ডিং ট্যাক্সের ক্ষেত্রেও একই ধরনের বকেয়ার সমস্যা বিদ্যমান। বকেয়া আদায়ে পৌরসভা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

৭৪ লাখ বকেয়া, কঠোর অবস্থানে কলাপাড়া পৌরসভা

প্রকাশের সময় : 06:20:52 pm, Tuesday, 3 December 2024