সংবাদ শিরোনাম:

৪-দলীয় ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পিরোজপুর একাদশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:09:08 pm, Sunday, 16 February 2025
  • 52 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, বলেশ্বর ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে দিনব্যাপী ৪-দলীয় ভলিবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ টুর্নামেন্টে পিরোজপুর ভলিবল একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: মিজানুর রহমান দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, জাতীয়তাবাদী ছাত্রদল নাজিরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন, যুবদলের সাবেক সভাপতি মো: শফিকুল ইসলাম সাফিক, মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: শহিদুল ইসলাম হেকমত ও সদস্য সচিব মো: ওমর আলী শেখ।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: মিজানুর রহমান শরীফ, নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: শামীম হাসান, সদস্য সচিব আব্দুল্লাহেল বাপ্পি খান, যুগ্ম আহ্বায়ক মোল্লা শফিকুর রহমান, মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: সুমন মোল্লা, ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

টুর্নামেন্টকে সফল করতে উপস্থিত ছিলেন ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুন্সি মোশরাক আলী, সমাজসেবক মো: আজহার আলী, মো: সিরাজুল ইসলাম টুকু, গোলাম মোস্তফা, বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো: জাফর আহমেদ, সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম নান্নু, ক্রীড়া সংগঠক ও সাবেক তারকা খেলোয়াড় শফিউল আলম মিলন।

এছাড়া উপস্থিত ছিলেন বলেশ্বর ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা জনাব শ ম মারুফ উজ্জামান, “বহোতা সৃজন সংঘ”-এর সাবেক সভাপতি জনাব ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জনাব শাহীনূর ইসলাম পান্না, একতা যুব সংঘের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আজমল পাশা রুবেল, কোষাধ্যক্ষ মো: আবু হাসান পলাশ, পাঠাগার সম্পাদক মো: ইকবাল হোসেন এবং পিরোজপুর জেলার সাবেক তারকা খেলোয়াড় তিতুমীর।

বলেশ্বর ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি মো: মাইনুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক মো: শাফিকুজ্জামান টিপলু, সহ-সভাপতি ইঞ্জি: তানভীর হাসান এডিসন, সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ মো: শফিকুল ইসলাম টুকুসহ অন্যান্য সদস্যরা অতিথি, দর্শক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উৎসবমুখর এ টুর্নামেন্টে চূড়ান্ত পর্বের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে পিরোজপুর ভলিবল একাদশ বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

৪-দলীয় ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পিরোজপুর একাদশ

প্রকাশের সময় : 05:09:08 pm, Sunday, 16 February 2025