সংবাদ শিরোনাম:

১৪ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:21:22 pm, Sunday, 5 April 2020
  • 26 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  ১৪ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে কোনও ফ্লাইট পরিচালনা করবে না রাষ্ট্রায়ত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশের অভ্যন্তরে বাংলাদেশ বিমান ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করে। এছাড়া লন্ডন, ম্যানচেস্টার, নেপাল, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কলকাতা, দিল্লি, জেদ্দা, মদিনা, দাম্মাম, রিয়াদ, আবুধাবি, দোহা, কুয়েত, মাস্কাট, ও দুবাই- এই ১৭টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।

তবে এ সময়ে ফ্লাইট থাকা যাত্রীদের কী হবে, কিংবা আগে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের করণীয় বিষয়েও কোনও সুনির্দিষ্ট তথ্য জানায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, যাত্রীরা যেখান থেকে টিকিট কিনেছেন, সেখান থেকে টাকা ফেরত নিতে পারবেন। যারা বিদেশ থেকে টিকিট কেটে বাংলাদেশে এসেছেন তাদের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করা হবে বলেও জানান মো. মোকাব্বির হোসেন ।

জানা গেছে, অধিকাংশ যাত্রী টাকা ফেরত না নিয়ে ফ্লাইট শিডিউল পরিবর্তনে আগ্রহী। যাত্রীদের অভিযোগ, বিমানের হটলাইন নাম্বারগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকে। অন্য সময়ে রিং হলেও কেউ ফোন ধরেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

১৪ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ

প্রকাশের সময় : 02:21:22 pm, Sunday, 5 April 2020