হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল Latest Update News of Bangladesh

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল

হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল




ডেস্ক রিপোর্ট ॥ দেশব্যাপী হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সচল রাখতে কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জারি করা অফিস আদেশে জানানো হয়, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং জাতীয় টিকাদান কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে নির্দেশনাটি জারি করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে জরুরি টিকাদান কার্যক্রম জোরদার করেছে। মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন, আক্রান্তদের চিকিৎসা প্রদান এবং হাসপাতালগুলোতে নিয়মিত চিকিৎসাসেবা বজায় রাখতে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই স্বাস্থ্যকর্মীদের পূর্ণ সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন নিশ্চিত করা সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্দেশনাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সরকারের এ উদ্যোগকে জনস্বাস্থ্য সুরক্ষায় সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD