সড়ক যখন কলাপাড়াবাসীর গলার কাঁটা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সড়ক যখন কলাপাড়াবাসীর গলার কাঁটা

সড়ক যখন কলাপাড়াবাসীর গলার কাঁটা

সড়ক যখন কলাপাড়াবাসীর গলার কাঁটা




কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের শের-ই-বাংলা নৌ-ঘাটিতে যাওয়ার সড়কটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার থেকে দুই কিলোমিটার ইটের সড়কের বেশ কয়েকটি স্থানে খানা-খন্দ অবস্থায় পড়ে রয়েছে। কোথাও কোথাও ইট সড়ে গিয়ে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। আবার কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চরম দূর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষ। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের পশরবুনিয়া, দশকানি, ছোনখলা, চড়পাড়া গ্রামের কয়েক হাজার লোকজন এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে। ঘূর্ণিঝড় আম্পানের প্রকোপ ও মালবাহী ট্রলি চলাচলের কারণে সড়কটি বেহাল হয়ে পড়ে। বর্তমানে জরুরি রোগী যাতায়াতে চরম বিপাকে পড়তে হচ্ছে।

 

 

পশরবুনিয়া গ্রামের বাসিন্দা রুহুল আমিন হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের কারণে এখন আরো খারাপ অবস্থা হয়েছে। লালুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিটন সাউগার বলেন, পায়রা বন্দরের শের-ই-বাংলা নৌঘাটিতে যাওয়ার দুই কিলোমিটার রাস্তাই খারাপ অবস্থা হয়ে পড়েছে। সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। লালুয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, এ সড়কটির ব্যাপারে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। কিন্তু আজ পর্যন্ত কোন সুরাহা পাইনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD