সংবাদ শিরোনাম:

সড়ক দুর্ঘটনা: কলাপাড়ায় টমটম উল্টে গাছ চাপায় পুত্র নিহত, পিতা আহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:14:31 pm, Wednesday, 20 January 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানার নিজশিববাড়িয়া গ্রামে গাছ বোঝাই টমটম উল্টে নিচে চাপা পড়ে বাবুল (১১) নামের এক স্কুল ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছে টমটম চালক পিতা রুহুল আমিন।

তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় তার বাম পা ভেঙ্গে গেছে। বুধবার বেলা সাড়ে ১১টায় এ দূর্ঘটনা ঘটে। মহিপুর থানার এস আই মো. সাইদুর রহমান জানান, মোয়াজ্জেমপুরের নিজ বাসা থেকে নিজস্ব টমটম বোঝাই করে চাম্বল গাছ নিয়ে আমতলা গ্রামে স-মিলে বাবার সাথে যাচ্ছিলো বাবুল। টমটমের সামনের বাম পাশে রডের উপর বসা ছিলো বাবুল।

টমটমটি নিজশিববাড়িয়া রাস্তার উপর গর্তে বাম পাশের চাকা কাত হয়ে পড়লে উপর থেকে গাছ নিচে পড়ে যায়। এতে টমটমটি উল্টে গেলে গাছের নিচে পড়ে বাবুল ঘটনাস্থলেই নিহত হয়।

গাছের আঘাতে তার মাথা থেঁতলে যায়। আহত হয় তার পিতা। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মহিপুর থানায় মামলা দায়ের হয়েছে। দীর্ঘদিন ধরে এ সড়কটির খানাখন্দে পড়ে একাধিক দূর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সড়ক দুর্ঘটনা: কলাপাড়ায় টমটম উল্টে গাছ চাপায় পুত্র নিহত, পিতা আহত

প্রকাশের সময় : 07:14:31 pm, Wednesday, 20 January 2021