বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

স্বামীর ঋণের বোঝা মাথায় পালিয়ে বেড়াচ্ছেন ৩ সন্তানের জননী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:56:51 pm, Wednesday, 29 November 2023
  • 2 সংবাদটি দেখা হয়েছে

পিরেজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসী স্বামী পরিত্যাক্ত ৩ সন্তানের জননী মোসা. রানী বেগম (৩৭) স্বামীর ১০ লাখ টাকার ঋণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। রানী বেগম বুধবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্বামী মো. এমাদুল হকের বিরুদ্ধে এ অভিযোগ করেন। রানী বেগম পূর্ব সাপলেজা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে।

লিখিত বক্তব্যে রানী বেগম জানান, ১৫ বছর পূর্বে তার পিতা একই গ্রামের আলতাফ হোসেনর প্রবাসী ছেলে মো. এমাদুল হকের সাথে বাড়ির আসবাবপত্র ও স্বর্ণালংকারসহ বিয়ে দেয়। বিয়ের পর তামান্না আক্তার (১৩), মারিয়া আক্তার (৮) ও আবদুল্লাহ আবু তালেব (৪) নামে তাদের ৩ সন্তান জন্ম নেয়। এ সময় এমাদুল আকামা করার কথা বলে স্ত্রী রানীকে দিয়ে জমি বন্ধকের লিখিত দিয়ে বিভিন্ন জনের নিকট থেকে ১০ লাখ টাকা নেয়। এর পরই এমাদুল হক স্ত্রী সন্তানদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং মঠবাড়িয়া পৌর শহরের পার্লার ব্যবসায়ি লাভলী বেগমকে বিয়ে করে।

এমাদুল টাকা দেয়া বন্ধ করে দেয়ায় রানী বেগম ৩ সন্তানের লেখাপড়ার খরচ এবং ভরণ পোষন চালাতে না পেরে বর্তমানে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে। স্বামীর ১০ লাখ টাকার দেনাদারদের তাগাদার ভয়ে সে এখন পালিয়ে বেড়াচ্ছে। রানী বেগম ঋন পরিশোধ ও ভরণ পোষনের জন্য তার স্বামীকে বাধ্য করার জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক প্রধান শিক্ষক (অবঃ) মো. আফজাল মিয়া, চাচাত ভাই মো কামাল হোসেন হাওরাদার ও মো. হারুন অর রশিদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

স্বামীর ঋণের বোঝা মাথায় পালিয়ে বেড়াচ্ছেন ৩ সন্তানের জননী

প্রকাশের সময় : 07:56:51 pm, Wednesday, 29 November 2023