সংবাদ শিরোনাম:

স্ত্রীর অধিকার আদায়ের দাবিতে কলাপাড়ায় পাঁচদিন ধরে প্রেমিকের চাচার বাড়িতে অবস্থান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:04:09 pm, Sunday, 5 July 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি ।। স্ত্রীর অধিকার আদায়ের দাবিতে প্রেমিক মিঠুন সিলাইয়ের চাচার বাড়িতে পাঁচদিন ধরে অবস্থান করছে প্রেমিকা। কলাপাড়া উপজেলার চম্পাপুর গ্রামের ঘটনাটি আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

প্রেমিকা জানায়, সপ্তম শ্রেণিতে পড়াকালে নির্মল সিমলাইয়ের ছেলে মিঠুনের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। দীর্ঘ সাতবছরের প্রেমের ফলে মিঠুনের প্রলোভনে গোপনে সিঁদুর পড়ে স্বামী-স্ত্রীর মতো চলতে থাকে উভয়। এক পর্যায়ে মিঠুন যোগাযোগ বন্ধ করে দেয়।

মেয়ের বাবা বিয়ে ঠিক করলেও মেয়ে বিয়ে ভেঙ্গে দেয়। সম্প্রতি মিঠুন অন্যত্র বিয়ে করছে শুনে প্রেমিকা মঙ্গলবার হাজির হয় মিঠুনের বাড়িতে। মিঠুন ওই সময় থেকে আত্মগোপনে চলে যায়।

পরিবারের লোকজন গালাগাল করলে মেয়ে গিয়ে আশ্রয় নেয় মিঠুনের চাচা জয়দেব সিমলাইয়ের বাড়িতে। বর্তমানে মেয়ে সেখানে অবস্থান করছে। মিঠুনকে মোবাইল করলে বন্ধ পাওয়া গেছে। ইউপি সদস্য রবিন হাওলাদার জানান বিষয়টি কলাপাড়া থানার ওসি সাহেবকে জানানো হয়েছে। ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, মিঠুন পলাইছে, বিষয়টি সমাধানের জন্য ওখানকার হিন্দু সম্প্রদায়ের লোকজনকে দায়িত্ব দেয়া হয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তিনি শুনেছেন। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নিবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

স্ত্রীর অধিকার আদায়ের দাবিতে কলাপাড়ায় পাঁচদিন ধরে প্রেমিকের চাচার বাড়িতে অবস্থান

প্রকাশের সময় : 03:04:09 pm, Sunday, 5 July 2020