বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:40:16 pm, Friday, 8 October 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥  সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। শুক্রবার এবং দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বিনোদপ্রেমীদের ঢল নেমেছে সৈকতের বালিয়াড়িতে। শুটকি পল্লি, রাখাইন পল্লি, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ অধিকাংশ পর্যটন স্পট এখন মানুষের পদচারণায় মুখরিত।

পর্যটকদের সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগসহ সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতে উঠতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ তৎপর থাকলেও অধিকাংশ পর্যটককে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি।

বরিশাল থেকে আসা রহমান ও যুথী বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটায় এসেছি। দুই দিন থাকব। পরিবেশটা বেশ ভালো লেগেছে।’

অপর পর্যটক সেলিম মিয়া বলেন, ‘খুলনা থেকে হানিমুনে এসেছি। সময়টা খুব ভালো কাটছে। সৈকতের সৌন্দর্য উপভোগ করছি।’ কুয়াকাটা সৈকতের ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা আবদুল খালেক জানিয়েছেন, ছুটির দিন হওয়ায় কুয়াকাটায় পর্যটকের সংখ্যা একটু বেশি। তাদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ তৎপর আছে। স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে মাইকিং করে লোকজনদের সচেতন করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক

প্রকাশের সময় : 09:40:16 pm, Friday, 8 October 2021