সংবাদ শিরোনাম:

সুস্থবোধ করায় হাসপাতাল থেকে বাসায় মির্জাগঞ্জের ইউপি চেয়ারম্যান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:50:24 pm, Tuesday, 23 June 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

মির্জাগঞ্জের ইউপি চেয়ারম্যান

পুটুয়াখালী প্রতিনিধি॥ সুস্থবোধ করায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা পুটুয়াখালীর মির্জাগঞ্জের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে। সোমবার রাতে উপজেলার দেউলী সুবিদখালীর চেয়ারম্যান মো. আজিজ হাওলাদারকে উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে একথা জানিয়েছেন চেয়ারম্যানের ছেলে মো. আনোয়ার হোসাইন।

তিনি বলেন, আব্বা আগের থেকে সুস্থ আছেন। শ্বাসকষ্ট থাকায় তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছিল। সবার দোয়ায় এখন তার শ্বাসকষ্টও কম। সোমবার রাতে তাকে বাসায় আনা হয়েছে।

জ্বর, শ্বাসকষ্টে ভুগতে থাকা এই চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য গত শনিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। পরে উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিইউতে রাখা হয়।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ঠান্ডা-কাশিজনিত রোগে ভুগছিলেন। মাঝে জ্বর কিছুটা কম বোধ করলেও পরে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

হাসপাতালে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দেয়া হলেও এখনো রিপোর্ট পাননি বলে জানিয়েছেন আনোয়ার হোসেন। বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন চেয়ারম্যানপুত্র।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সুস্থবোধ করায় হাসপাতাল থেকে বাসায় মির্জাগঞ্জের ইউপি চেয়ারম্যান

প্রকাশের সময় : 11:50:24 pm, Tuesday, 23 June 2020