সংবাদ শিরোনাম:

সুবিধা নিয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:36:05 pm, Wednesday, 2 March 2022
  • 29 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে তদন্তে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রিপন কুমার মিস্ত্রীর বিরুদ্ধে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর এক ডিলারের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করে পুনঃতদন্তের দাবি জানিয়েছে ভৈরবপাশা ইউনিয়নের ষাইটপাকিয়া গ্রামের মো. মামুন জোমাদ্দার। তবে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রিপন কুমার মিস্ত্রী অভিযোগ অস্বীকার করেছেন।

বুধবার (২ মার্চ) সকালে অভিযোগ দায়েরের বিষয়টি ইউএনও রুম্পা সিকদার নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগে মামুন জোমাদ্দার উল্লেখ করেছেন, মেসার্স মাকসুদ ট্রেডার্স নামে একটি টিসিবি ডিলারের স্থানীয় ষাইটপাকিয়া বাজারে বা অন্য কোথাও কোন দোকান নেই। ওই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীর মো. আরাফাত খান মুদি ব্যবসায়ীও নন। ওই ডিলারের টিসিবি পণ্য উপজেলার দপদপিয়া ইউনিয়নে বিতরণের নির্দেশনা থাকলেও তিনি সেখানে সঠিকভাবে বিতরণ করেন না। ওই পণ্য তিনি কালোবাজারে বিক্রি করেন বলে অভিযোগ আছে।

তিনি আরো উল্লেখ করেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রিপন কুমার মিস্ত্রী অনৈতিক সুবিধা নিয়ে প্রেমহার এলাকায় ওই ডিলারের একটি গোডাউন আছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে ওই ডিলারের কোন গোডাউন নেই। সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে ওই কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেছেন। বিষয়টি পুনঃতদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

মেসার্স মাকসুদ ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. আরাফাত খান বলেন, আমি মুদি ব্যবসায়ী। আমার গোডাউনও আছে। আর আমি কালোবাজারে টিসিবি পণ্য বিক্রি করি না। অভিযোগকারী মিথ্যা তথ্য দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে।

তদন্তকারী কর্মকর্তাকে অনৈতিক সুবিধা দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তদন্ত করে যা পেয়েছেন তাই প্রতিবেদনে উল্লেখ করেছেন।

পল্লী সঞ্চয় ব্যাংকের নলছিটি শাখার ব্যবস্থাপক রিপন কুমার মিস্ত্রী বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে তদন্তটি এসেছিল। ওই ডিলার মুদি ব্যবসায়ী কিনা ও তার গোডাউন আছে কিনা সেটির তদন্ত করতে বলা হয়েছিল। আমি প্রেমহার এলাকায় ওই ডিলারের একটি গোডাউন পেয়েছি সেটি প্রতিবেদনে উল্লেখ করেছি। তবে তদন্ত করে ওই ডিলারের মুদি দোকান পেয়েছেন কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

টিসিবি ডিলারের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

ইউএনও রুম্পা সিকদার বলেন, মঙ্গলবার (১ মার্চ) মামুন জোমাদ্দার নামে একজন লিখিত অভিযোগ করেছেন। তিনি পুনঃতদন্তের দাবি জানিয়েছে। এর প্রেক্ষিতে বিষয়টি পুনঃতদন্তের জন্য আরেকজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সুবিধা নিয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ

প্রকাশের সময় : 10:36:05 pm, Wednesday, 2 March 2022