সংবাদ শিরোনাম:

সুপার সাইক্লোন আমফান এর কারণে পিরোজপুর জেলায় ৩ জনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:00:30 pm, Thursday, 21 May 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সুপার সাইক্লোন আমফান এর কারণে পিরোজপুর জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় আমফান শুরুর পরে জেলার মঠবাড়িয়া উপজেলায় দুই জন এবং ইন্দুরকানী উপজেলায় একজন মারা গেছে বলে বৃহস্পতিবার (২১ মে) সকালে জানান জেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মোজাহারুল ইসলাম।

নিহতরা হলেন, মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৫৫)। বুধবার সন্ধ্যার পরে কলেজের পিছনে বাসায় যাওয়ার পথে দেয়াল ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ধুপতি গ্রামে মৃত মুজাহার বেপারীর স্ত্রী গোলেনুর বেগম (৭০) নামের এক বৃদ্ধা ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে বুধবার সন্ধ্যায় নিজের ঝুঁকিপূর্ণ ঘর থেকে পাশের ঘরে যাওয়ার পথে বাতাসের তীব্রতায় পা পিছলে পড়ে ঘটনাস্থলে মারা যান। ইন্দুরকানী উপজেলার উমিদপুর এলাকার মৃত মতিউর রহমানের পুত্র শাহ আলম (৫০) রাতে বাড়িতে পানি প্রবেশ করলে আতঙ্কীত হয়ে তিনি ঘরের ভেতরে মারা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সুপার সাইক্লোন আমফান এর কারণে পিরোজপুর জেলায় ৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : 06:00:30 pm, Thursday, 21 May 2020