সিঁদ কেটে ঘরে ঢুকে বাউফলে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:35:01 pm, Friday, 6 March 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ সিঁদ কেটে ঘরে ঢুকে পটুয়াখালীর বাউফলে মো. জালাল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের পূর্ব নওমালা গ্রামে এই ঘটনা ঘটেছে।

আহত ব্যক্তিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের কেউ এ ঘটনা ঘটাতে পারে। বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা উদঘাটনসহ জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

সিঁদ কেটে ঘরে ঢুকে বাউফলে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা

প্রকাশের সময় : 03:35:01 pm, Friday, 6 March 2020