সংবাদ শিরোনাম:

সালিশ করতে গিয়ে বিয়ে: বাউফল ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:11:44 pm, Monday, 28 June 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥ সালিশ করতে গিয়ে অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীকে জোর করে বিয়ে করেছিলেন পটুয়াখালীর বাউফল উপজেলার ৬ নম্বর কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার। এ ঘটনায় ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী। বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালীর বাউফল উপজেলার ৬ নম্বর কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার সালিশ করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে এক অপ্রাপ্ত বয়স্ক (১৪ বছর ২ মাস ১৪ দিন) কিশোরীকে বিয়ে করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, চিঠি প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে তার জবাব সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত শুক্রবার ওই কিশোরীকে বিয়ে করেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। পরে চেয়ারম্যানকে তালাক দিয়ে ওই কিশোরী তার প্রেমিককে বিয়ে করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সালিশ করতে গিয়ে বিয়ে: বাউফল ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশের সময় : 11:11:44 pm, Monday, 28 June 2021