সাম্প্রদায়িক শক্তির অপচেষ্টাকে যেকোনো মূল্যে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রাণিসম্পদমন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাম্প্রদায়িক শক্তির অপচেষ্টাকে যেকোনো মূল্যে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রাণিসম্পদমন্ত্রী

সাম্প্রদায়িক শক্তির অপচেষ্টাকে যেকোনো মূল্যে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রাণিসম্পদমন্ত্রী

সাম্প্রদায়িক শক্তির অপচেষ্টাকে যেকোনো মূল্যে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রাণিসম্পদমন্ত্রী




পিরোজপুর প্রতিনিধি॥ স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তির অপচেষ্টাকে যেকোনো মূল্যে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

 

 

 

মঙ্গলবার পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ আজ উন্নত-সমৃদ্ধ। এই শান্তিপূর্ণ অবস্থার মধ্যে আবার নতুন করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য অপচেষ্টায় লিপ্ত হয়েছে একটি মহল। তারা বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। যেকোনো মূল্যে তাদেরকে প্রতিহত করতে হবে। ৩০ লাখ শহিদের স্বপ্ন, বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন কোনোভাবেই নষ্ট হতে দেয়া হবে না।

 

 

রেজাউল করিম বলেন, আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হয়েছে ১৬ ডিসেম্বর। কিন্তু পিরোজপুর ৮ ডিসেম্বরেই হানাদারমুক্ত হয়েছিলো। পিরোজপুরের মানুষের সে গৌরবগাঁথা ও ঐতিহ্য সম্মিলিতভাবে ধরে রাখতে হবে।

 

 

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

এ সময় পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু ও গৌতম নারায়ণ রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD