সামান্য ভুলেই যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে: ইরান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সামান্য ভুলেই যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে: ইরান

সামান্য ভুলেই যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে: ইরান




আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর সামরিক অবস্থানের বার্তা দিয়ে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের নেতারা বলেছেন, ওয়াশিংটনের যেকোনো কৌশলগত ভুল পুরো অঞ্চলকে যুদ্ধের আগুনে ঠেলে দিতে পারে। তারা স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সামান্য ভুল করলে ইরানের সশস্ত্র বাহিনী দেশটির সব স্থির ও ভ্রাম্যমাণ সামরিক ঘাঁটিকে নিশানা করবে।

কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজেরদি ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে ভুল হিসাবের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তিনি বলেন, এবার পরিস্থিতি ১২ দিনের যুদ্ধের মতো হবে না। বরং যুক্তরাষ্ট্রের সব সামরিক স্থাপনা ইরানের হামলার আওতায় আসবে।

বোরুজেরদি আরও জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক আগ্রাসন চালায়, তবে ইসরায়েলও ইরানের প্রতিক্রিয়ার বাইরে থাকবে না। তার ভাষায়, গত যুদ্ধের পর ইরান তার সামরিক সক্ষমতা ব্যাপকভাবে উন্নত করেছে। প্রতিরক্ষায় থাকা দুর্বলতা দূর করা হয়েছে এবং আক্রমণ ও প্রতিরোধ—দু’দিকেই শক্তি বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

হরমুজ প্রণালী নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র জানে ইরান চাইলে এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দিতে পারে। বৈশ্বিক অর্থনীতি হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই যুক্তরাষ্ট্র এমন কোনো পদক্ষেপ নেবে না বলেই তিনি মনে করেন, যা পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ সংঘাতে ঠেলে দিতে পারে।

এ প্রসঙ্গে কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্রের সামান্যতম ভুলেরও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়া হবে। তিনি বলেন, এ বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে কোনো মতভেদ নেই।

রেজায়ি জোর দিয়ে বলেন, ইরান যুদ্ধ চায় না। তবে শত্রুপক্ষ কোনো শত্রুতামূলক পদক্ষেপ নিলে জাতীয় স্বার্থ, জনগণ এবং দেশের ভূখণ্ড রক্ষায় আপসহীন অবস্থান নেওয়া হবে এবং উপযুক্ত জবাব দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD