সাংবাদিক কাজী ফজলুর রহমান আর নেই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:32:24 pm, Sunday, 24 May 2020
  • 4 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি॥ দৈনিক ইত্তেফাকের ভাণ্ডারিয়া উপজেলা সংবাদদাতা, ভাণ্ডারিয়া প্রেসক্লাব ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ভাণ্ডারিয়া আঞ্চলিক শাখার সিনিয়র সহ-সভাপতি, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং শহীদ কাজী দেলোয়ারের বড় ভাই কাজী ফজলুর রহমান (৬৪) আজ রোববার সকাল সাড়ে আটটায় রাজধানীর সাভার এনাম মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। তিনি জন্ডিস ও কিডনি রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি ১৯৮৪ সালে ১ নভেম্বর দৈনিক ইত্তেফাকে যোগদান করেন। আজ উপজেলার উত্তর পৈকখালী তার গ্রামের পারিবারিক কবরস্থানে এশার নামাজের পরে জানাযা শেষে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় পর্টি জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি মো. মিরাজুল ইসলামসহ বিশিষ্টজনরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

সাংবাদিক কাজী ফজলুর রহমান আর নেই

প্রকাশের সময় : 05:32:24 pm, Sunday, 24 May 2020