সরব হচ্ছে কুয়াকাটা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সরব হচ্ছে কুয়াকাটা

সরব হচ্ছে কুয়াকাটা

আগামি কাল থেকে সরব হচ্ছে কুয়াকাটা




পটুয়াখালী প্রতিনিধি॥ করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে তিন মাস ধরে অনেকটাই নিস্তেজ দিন কাটাচ্ছে ‘সাগর কন্যা’ খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা। নেই কোনো পর্যটকের আনাগোনা। নেই কোনো ব্যবসায়িক কোলাহল। বন্ধ রয়েছে সব আবাসিক হোটেল ও মোটেল।

 

 

তবে এ পরিস্থিতি পাল্টানোর চিন্তা ভাবনা করছে জেলা প্রশাসন। এরইমধ্যে আগামী ১ জুলাই থেকে এখানকার পর্যটন নির্ভর ব্যবসা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

 

পটুয়াখালী জেলা প্রশাসন গত ১৮ মার্চ কুয়াকাটায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় এখানকার সবকিছু বন্ধ ছিল।

 

 

কুয়াকাটায় প্রায় ১২০টি হোটেল-মোটেল রয়েছে। সেগুলো খোলার প্রস্তুতি হিসেবে গত ৫, ৬ ও ৯ জুন করোনাকালীন হোটেল-মোটেল ব্যবস্থাপনা ও পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কর্মীদের তিন দিনের প্রশিক্ষণ দেয়া হয়।

 

 

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ প্রশিক্ষণের আয়োজন করে।

 

 

খাবার হোটেল মালিক-কর্মচারী, ভ্যান-অটোচালক, ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকেরাও সে প্রশিক্ষণের আওতায় ছিলেন বলে জানিয়েছে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।

 

 

অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, একজন পর্যটক গাড়িসহ আসলে প্রথমে নির্দিষ্ট পোশাকে সজ্জিত হোটেল কর্মীরা গাড়িসহ মালামাল জীবাণুনাশক স্প্রে করে নেবে।

 

 

গেস্টের কক্ষ আগে থেকেই স্বাস্থ্যবিধি অনুসারে ব্যবহার উপযোগী করা হবে উল্লেখ করে তিনি বলেন, নির্দিষ্ট ব্যক্তি কিংবা ব্যক্তিরা একই কক্ষে অবস্থান করবেন।

 

 

এ ছাড়া পর্যটন এলাকার ভ্যান, অটো, মোটরসাইকেলসহ যানবাহন ব্যবহারের আগে জীবাণুনাশক স্প্রে করার বিষয়টি নিশ্চিত করা হবে।

 

 

যানবাহনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। সৈকতে বেঞ্চিতে অবস্থানকালেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এরইমধ্যে হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

 

কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, ব্যবসা পরিচালনায় প্রতিটি হোটেল ও মোটেলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD