সংবাদ শিরোনাম:

সরকারি দায়িত্বপালনকালে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না: গণপূর্তমন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:52:44 pm, Saturday, 4 May 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

সরকারি দায়িত্বপালনকালে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না: গণপূর্তমন্ত্রী,voiceofbarishal.com

স্টাফ রিপোর্টার: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রত্যেক চিকিৎসককে মানবিক ও সংবেদনশীল হতে হবে। মানুষের প্রতি সেবার মনোভাব তৈরি হতে হবে। কোনোভাবে সরকারি দায়িত্বপালনকালে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না।শনিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সেবার জন্য আসা নতুন অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন মন্ত্রী। মতবিনিময়কালে গণপূর্তমন্ত্রী পিরোজপুর-১ আসনের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় চিকিৎসক সংকট দূর করাসহ উন্নতমানের চিকিৎসা উপকরণ দেয়ার প্রতিশ্রুতি দেন।এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। মন্ত্রী পরে ঘূর্ণিঝড় ফনির আঘাতে স্থানীয়দের কোনো প্রকার ক্ষয়ক্ষতির প্রতি উপস্থিত সরকারি কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তার, গণপূর্ত বিভাগের পিরোজপুরে নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বনিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, জেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজীদ হোসেন, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহমুদ খান, তুহিন হালদার তিমির প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সরকারি দায়িত্বপালনকালে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না: গণপূর্তমন্ত্রী

প্রকাশের সময় : 09:52:44 pm, Saturday, 4 May 2019