সরকারি জমি উদ্ধারে মাঠে নেমেছে ইন্দুরকানী উপজেলা প্রশাসন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সরকারি জমি উদ্ধারে মাঠে নেমেছে ইন্দুরকানী উপজেলা প্রশাসন

সরকারি জমি উদ্ধারে মাঠে নেমেছে ইন্দুরকানী উপজেলা প্রশাসন

সরকারি জমি উদ্ধারে মাঠে নেমেছে ইন্দুরকানী উপজেলা প্রশাসন




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগ-দখল করা সরকারি জমি উদ্ধারে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। গত নভেম্বর মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় দুই একর সরকারি জমি উদ্ধার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

 

 

জানা যায়, ইন্দুরকানী উপজেলার বিভিন্ন এলাকায় বছরের পর বছর ধরে সরকারি জমি অবৈধভাবে ভোগদখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। বিএস রেকর্ড অনুসারে এই জমিগুলো সরকারের নামে থাকলেও প্রভাবশালীদের দখলে থাকায় এসব জমি থেকে রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার।

 

 

সম্প্রতি এসব জমি উদ্ধারে অভিযানে নেমেছেন ইন্দুরকানী উপজেলার ইউএনও এবং সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। গত নভেম্বর মাসে তিনি উপজেলার পত্তাশী বাজারের কাছে প্রভাবশালীদের অবৈধ দখলে থাকা ৭০ শতাংশ জমি, রেখাখালী গ্রামের বকুলতলায় ৭৯ শতাংশ জমি এবং সাউথখালী গ্রামে ৫০ শতাংশ জমি উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে নিয়েছেন। এসব জমি দখল করে কলা ও সুপারির চাষ করার পাশাপাশি অন্যান্য কাজে ব্যবহার করত প্রভাবশালীরা।

 

 

ইউএনও হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার হওয়া জমিগুলো সরকারের বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে দখলে থাকা আরও অনেকগুলো জমি চিহ্নিত করা হয়েছে। সেগুলোও উদ্ধারের কার্যক্রম চলমান আছে। পর্যায়ক্রমে অবৈধভাবে দখলে থাকা সরকারের সব জমি উদ্ধার করা হবে।

 

 

ইউএনও হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, স্থানীয়দেরও দাবি অবৈধভাবে প্রভাবশালীদের দখলে থাকা সকল জমি উদ্ধার করে সরকার সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করুক। এর ফলে জনসাধারণও উপকৃত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD