বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

সমুদ্রে ধরা পড়লো দুই কেজির ইলিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:36:55 pm, Tuesday, 8 October 2024
  • 4 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন এলাকায় জেলের জালে ধরা পড়েছে একটি বিশাল ইলিশ, যার ওজন দুই কেজি দুইশ আশি গ্রাম। এই মাছটি স্থানীয় বাজারে ৬ হাজার আটশত চল্লিশ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার সকালে কুয়াকাটার জেলে মো. আলমাসের জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটি নিয়ে যান কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস আড়তে, যেখানে নিলামের মাধ্যমে মাছটি ফিশ ভ্যালীর মো: হাসান দ্বারা ক্রয় করা হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুম জানান, এ মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছিলেন, যা মাছের জনপ্রিয়তার প্রমাণ।

জেলে মোঃ আলমাস বলেন, “মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়ে বরাবরের মতো হাইরের চরে জাল ফেলি। এসময় এ বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের দামও একটু বেশি হয়। সাগরে এখন বেশি মাছ মিলছে না, তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।”

মনি ফিস আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামি জানান, “এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে ১ লাখ পনের হাজার টাকা দরে বিক্রি হয় মাছটি। এতে মাছটির মূল্য হয়েছে ৬ হাজার আটশত চল্লিশ টাকা।”

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে, তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।”

এ ঘটনা ইলিশ মাছের জীববৈচিত্র্য ও স্থানীয় মৎস্য খাতের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, যদি সঠিক ব্যবস্থাপনা করা যায়, তবে এই ধরনের বড় ইলিশ মাছ ভবিষ্যতে আরও বেশি দেখা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সমুদ্রে ধরা পড়লো দুই কেজির ইলিশ

প্রকাশের সময় : 07:36:55 pm, Tuesday, 8 October 2024