সংবাদ শিরোনাম:

সবাই সুস্থ রয়েছেন পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে সদ্য বাংলাদেশে আসা ২০ চীনা নাগরিক বিশেষ পর্যবেক্ষণে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:44:48 pm, Wednesday, 5 February 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥  কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের ২০ চীনা নাগরিককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। অতি সম্প্রতি এরা চীন থেকে বাংলাদেশে ফিরেছেন। পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের অভ্যন্তরে এদের আলাদা সতর্ক অবস্থানে রাখা হয়েছে। মোট ১৪দিন এদের এভাবে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। এরপরে সবাই কাজে যোগদান করবেন। করোনা ভাইরাসের সংক্রমন আছে কি না তা নিশ্চিত হতে এমন সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এরা সবাই সুস্থ্য এবং স্বাভাবিক রয়েছেন। কলাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদারসহ বিদ্যুতকেন্দ্রের বিশেষ মেডিকেল টিম এদের চেকআপ করছেন। ডাঃ চিন্ময় হাওলাদার জানান, সতর্কতামূলক পদক্ষেপ নেয়া ২০ চীনা নাগরিকের ১৭ জন ৩০ জানুয়ারি, দুই জন ২৩ জানুয়ারি এবং এক জন ২৬ জানুয়ারি বাংলাদেশে ফিরেছেন।

তিনি এও নিশ্চিত করেছেন, এসব চীনা নাগরিকদের মধ্যে করোনা ভাইরাসের কোন ধরনের লক্ষণ পরিলক্ষিত হয়নি। তারা সবাই সুস্থ রয়েছেন। শঙ্কার কিছুই নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সবাই সুস্থ রয়েছেন পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে সদ্য বাংলাদেশে আসা ২০ চীনা নাগরিক বিশেষ পর্যবেক্ষণে

প্রকাশের সময় : 04:44:48 pm, Wednesday, 5 February 2020