সংবাদ প্রকাশের পর, 'পিরোজপুরে অভিযুক্ত তামিম গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সংবাদ প্রকাশের পর, ‘পিরোজপুরে অভিযুক্ত তামিম গ্রেফতার

সংবাদ প্রকাশের পর, ‘পিরোজপুরে অভিযুক্ত তামিম গ্রেফতার




পিরোজপুর প্রতিনিধি॥  ‘পিরোজপুরে বখাটের যন্ত্রণায় স্কুলছাত্রীর আত্মহত্যা,অভিযুক্ত তামিমকে আটক করেনি পুলিশ’ জনপ্রিয় অনলাইন নিউজ প্রোটাল ভয়েস অব বরিশালে এমন সংবাদ প্রকাশ হলে নড়েচরে বসে গোটা ভাণ্ডারিয়া থানা পুলিশ।অভিযুক্ত তামিমকে আটক করতে পুলিশের একাধীক টিম মাঠে কাজ করেন। শনিবার (৩১ আগস্ট) বিকেলে ভাণ্ডারিয়া পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, বখাটে তামিমসহ পাঁচজনের নাম উল্লেখ করে ভাণ্ডারিয়া থানায় মামলা করেন নির্যাতিতার বাবা।

স্বজনরা জানান, কয়েকমাস ধরে স্কুলে যাওয়া আসার পথে ভাণ্ডারিয়া উপজেলা শহরের দশম শ্রেণির ছাত্রী রুকাইয়া রুপাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো একই এলাকার বখাটে তামিম খান।

এতে রাজি না হওয়ায় রুপার একটি ছবি এডিট করে বিভিন্ন জনের ম্যাসেঞ্জারে পাঠায় তামিম। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে প্রেমে রাজি না হওয়ায় এডিট করা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় ওই বখাটে। বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালেও ঘরের দরজা বন্ধ করে ঘুমের ওষুধ খায় রুপা।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় পাঁচজনকে আসামি করে রূপার বাবা মামলা করেন। পরে ভাণ্ডারিয়া থানা পুলিশ ডিবির সহায়তা প্রধান আসামি তামিমকে গ্রেফতার করি। অন্য আসামিদেরও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD