সংবাদ শিরোনাম:

শেষ দিনে সাদিকের পক্ষে বিশাল পথসভা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:35:12 am, Sunday, 29 July 2018
  • 95 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন মেয়র পদে দলীয় প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে বিশাল পথসভা করেছে আওয়ামী লীগ। এতে নৌকা প্রতীকের প্রার্থী সাদিক বলেছেন, নির্বাচনে বিজয়ের মাধ্যমে বরিশালে আলোর পথে আসতে চান।

আজ শনিবার বিকেল চারটায় নগরীর নগর ভবনের সামনের সড়কে ওই পথসভার আয়োজন করা হয়।

বরিশাল সম্পর্কে প্রথম দিকে নানান ধরনের নেতিবাচক ধারণা দেয়া হয়েছিল উল্লেখ করে পথসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ‘কিন্তু একমাত্র বরিশালেই সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। এটা সম্ভব হয়েছে জনগণের পাশাপাশি আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতাদের কারণে।’

সাদিক আব্দুল্লাহ বলেন, ‘বরিশাল নগরবাসী নৌকা ও আমাকে কতটুকু ভালোবাসেন তার প্রমাণ আজকের বিশাল পথসভা। আমরা চাই গত ৫ বছর যে অন্ধকারে ছিলাম তা থেকে আলোর পথে আসতে। আমরা চাই সুষ্ঠু, সুন্দর, মাদকমুক্ত একটি আধুনিক নগরীতে বসবাস করতে। ইনশা আল্লাহ ৩০ তারিখ নৌকার বিজয় সুনিশ্চিত।’

পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দীন আহমেদ বীর বিক্রম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

পথসভা শেষে সন্ধ্যায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বিএনপি মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার তার (সাদিক) বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তা মিথ্যা। বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শেষ দিনে সাদিকের পক্ষে বিশাল পথসভা

প্রকাশের সময় : 03:35:12 am, Sunday, 29 July 2018