শিক্ষকের কলমের আঘাতে পিরোজপুরে দৃষ্টি হারানোর শঙ্কায় স্কুলছাত্র মামুন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শিক্ষকের কলমের আঘাতে পিরোজপুরে দৃষ্টি হারানোর শঙ্কায় স্কুলছাত্র মামুন

শিক্ষকের কলমের আঘাতে পিরোজপুরে দৃষ্টি হারানোর শঙ্কায় স্কুলছাত্র মামুন




পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের নাজিরপুরে হাতের লেখার খাতা না দেখানোয় শিক্ষকের মারধরসহ কলমের আঘাতে চোখ নষ্ট হওয়ার উপক্রম আল মামুন (৯) নামে এ দ্বিতীয় শ্রেণীর ছাত্রের। গত ২ জুলাই সকালে উপজেলার ৩৩ নং মধ্য কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম (খোকন) এ কান্ড ঘটিয়েছেন।

এ ঘটনায় বিচার চেয়ে ওই ছাত্রটির মা বাদী হয়ে পিরোজপুর কোর্টে একটি মামলা দায়ের করেছেন। শিক্ষকের শাসন বলে ওই ছাত্রের পিতা প্রাথমিকভাবে ওই ঘটনাটি চেপে গিয়েছিলেন। সাধ্যমত ওই পিতা ছেলেটিকে নিয়ে ভিবিন্ন চোখের ডাক্তার দেখিয়ে সুস্থতার পরিবর্তে ক্রমেই এখন ওই ছেলের চোখ নষ্টের পথে।

ওই ছাত্রের পিতা মো. সোহাগ মিয়া অভিযোগ করে জানান, তার ছেলে আল-মামুন ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ে। ঘটনারদিন তার ছেলে বিদ্যালয়ে ওই শিক্ষকের দেওয়া হাতের লেখার খাতা নিয়ে যায়নি। খাতা না দেখাতে পারায় তার ছেলেকে শ্রেণীকক্ষের টেবিলের কাছে ডেকে নিয়ে শিক্ষক সাইফুল ইসলাম প্রথমে চড় থাপ্পর মারেন।

তাতেও তিনি ক্ষান্ত না হয়ে এক পর্যায়ে ছেলের বাম চোখে কলম দিয়ে খোঁচা মারেন। এতে সাথে সাথে তার ছেলে আল-মামুন অজ্ঞান হয়ে পড়ে।

ঘটনাটি চেপে গিয়ে সোহাগ মিয়া পরের দিন নেছারাবাদ উপজেলায় চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ রেজাউল হকের কাছে চিকিৎসা নেন। ওই ডাক্তারের দেওয়া চিকিৎসাপত্র অনুযায়ি শিশুটির চিকিৎসা চলতে থাকলেও বর্তমানে আল-মামুন তার বাম চোখে মোটেও দেখতে পাচ্ছেনা।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জুয়েল এর কাছে জানাতে চাইলে তিনি মুঠো ফোনে জানান বিষয়টি এই কেবলমাত্র আপনার মাধ্যমেই জানলাম। এ ব্যাপারে ছাত্রের কোন অভিভাবক তাকে এ বিষয়ে কোন অভিযোগ জানননি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD