সংবাদ শিরোনাম:

লঞ্চ থেকে এক তরুণীর লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:03:18 pm, Saturday, 23 October 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে ঢাকাগামী ডাবল ডেকার এমভি সম্রাট-৭ লঞ্চ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লঞ্চের স্টাফ কেবিনে থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে জেলা পুলিশ।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাহফুজুর রহমান বলেন, ঢাকা থেকে পটুয়াখালী আগত ডাবল ডেকার এমভি সম্রাট-৭ লঞ্চ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। লঞ্চের স্টাফ কেবিনটি বাইরে থেকে তালা দেওয়া ছিল।

তিনি বলেন, ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানান লঞ্চ স্টাফরা। তারা এসে তালা ভেঙে লাশটি দেখতে পায়। এখন পর্যন্ত তরুণীর কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। এখানে সিআইডি, পিবিআই ও জেলা পুলিশ কাজ করছে।

তরুণীর পরিচয় পাওয়া গেলে তার মোটিভ জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

লঞ্চ থেকে এক তরুণীর লাশ উদ্ধার

প্রকাশের সময় : 09:03:18 pm, Saturday, 23 October 2021