সংবাদ শিরোনাম:

লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি,বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:44:26 pm, Thursday, 14 January 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥ লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজের পাঁচ দিন পর জেলে মনির হোসেন মৃধার (৩৩) লাশ উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এর আগে জসিম উদ্দিন ও রাসেল নামে অপর দুই জেলের সঙ্গে নদীতে জাল ফেলতে গেলে নদীর বাদমতলী পয়েন্টে গত শনিবার রাতে ঢাকা-পায়রা বন্দরগামী এ্যাডভেঞ্চার-১১ নামে এক ডবল ডেকার লঞ্চের ধাক্কায় তাদের মাছ ধরার নৌকা ডুবে যায়। এতে নিখোঁজ হন মমিনপুর গ্রামের মৃত সত্তার মৃধার ছেলে জেলে মনির হোসেন মৃধা।

তবে হয়রানির জন্য ভিত্তিহীন অভিযোগ উল্লেখ করে লঞ্চের সুপারভাইজার মো. নয়ন মৃধা বলেন, ‘ওই রাতে এ্যাডভেঞ্চার-১১ ডাবল ডেকার লঞ্চটি ঢাকা থেকে পায়রা বন্দরে এলেও কোন দুর্ঘটনা ঘটেনি।’

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি,বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

প্রকাশের সময় : 09:44:26 pm, Thursday, 14 January 2021