কাউখালী প্রতিনিধি॥ কাউখালীতে শুক্রবার (১৬এপ্রিল) নিয়মিত সাপ্তাহিক বাজার। দেশব্যাপী লকডাউন চলাকালীন সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা, বাজারে অযথা ঘোরাফেরা এবং স্বাস্থ্যবিধি না মানায় দুইজন পথচারীকে দুই শত টাকা এবং মাছে কেমিক্যাল যুক্ত রং মিলানোর অপরাধে এক জনকে ২ হাজার টাকা মোট তিনটি মামলায় ২ হাজার ২ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলার দক্ষিণ ও উত্তর বাজার সহ বিভিন্ন হাট-বাজারে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা।
তাকে সহযোগিতা করেন কাউখালী থানা পুলিশের সাব ইন্সপেক্টর মোঃ আবু সালে ও পুলিশ সদস্যরা। এ সময় মাইক দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানান উপজেলা নির্বাহী অফিসার।
Reporter Name 

















