সংবাদ শিরোনাম:

রেস করার সময় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত পাঁচ যুবক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:46:09 pm, Thursday, 23 November 2023
  • 19 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-হুলারহাট সড়কের ছোট খলিশাখালী গ্রামে দুই মোটরসাইকেলে রেস করার সময় সংঘর্ষে ৫ যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায় এবং অন্যজনের বাড়ি পার্শ্ববর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলায়। দুইটি মোটরসাইকেল যোগে তারা পিরোজপুর থেকে কাউখালির দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেস করে দুইটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে পিরোজপুর থেকে কাউখালীতে যাওয়ার সময় একটির সাথে আরেকটির ধাক্কা লাগে। এ সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো রিকশায় ধাক্কা দেয় এবং অন্যটি রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৫ জন গুরুতর আহত হয়। এ সময় অটোরিকশায় থাকা ২ যাত্রীও আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরপর সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পিরোজপুর সদর থানা পুলিশের সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রেস করার সময় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত পাঁচ যুবক

প্রকাশের সময় : 07:46:09 pm, Thursday, 23 November 2023