রিপন হত্যা:পিরোজপুরে একজনের ফাঁসির আদেশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রিপন হত্যা:পিরোজপুরে একজনের ফাঁসির আদেশ

রিপন হত্যা:পিরোজপুরে একজনের ফাঁসির আদেশ

রিপন হত্যা:পিরোজপুরে মামলায় একজনের ফাঁসির আদেশ




ইন্দুরকানী প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানীতে কলেজ কর্মচারী রিপন হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ফাঁসির আদেশপ্রাপ্ত হাসিবুল ইসলাম কাঞ্চন (৩৫) পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের আবু বক্কর বেপারীর ছেলে। ৮ ফেব্রুয়ারি সোমবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ আদেশ দেন।

 

 

মামলার বিবরণে জানা যায়, উপজেলার খোলপটুয়া গ্রামের আবু বক্কর বেপারীর ছেলে হাসিবুল ইসলাম কাঞ্চনদের সাথে প্রতিবেশী চর বলেশ্বর গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং চন্ডিপুর কে সি টেকনিক্যাল কলেজের অফিস সহকারী রেজাউল করিম রিপন হাওলাদারের সাথে পারবিারিক বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ২০১৮ সালের ১ নভেম্বর রেজাউল তার নিজ বাড়ির এলাকার উপজেলার চরবলেশ্বর থেকে বিকালে ভ্যানে করে চন্ডিপুর বাজারে আসেন। বাজারে ভ্যান থামার আগেই পূর্বথেকে ওঁৎ পেতে থাকা কাঞ্চন কুড়াল দিয়ে রিপনকে কোপাতে থাকে। একপর্যায় রিপন ভ্যান থেকে হামাগুড়ি দিয়ে নেমে একটি দোকানের সামনে বসে পড়ে। সেই সুযোগে কাঞ্চন রিপনের মাথায় কুড়াল দিয়ে কোপ দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে ধরে চন্ডিপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। এদিকে রেজাউল করিম রিপন ঘটনাস্থলেই মারা যান।

 

 

এ ঘটনায় নিহত রেজাউলের স্ত্রী নাসরিন আক্তার হাসি বাদী হয়ে ওই দিনই ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তশেষে ২০১৯ সালের ১৬ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD