রাষ্ট্রীয় মর্যাদায় এমএ মান্নানের দাফন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাষ্ট্রীয় মর্যাদায় এমএ মান্নানের দাফন

রাষ্ট্রীয় মর্যাদায় এমএ মান্নানের দাফন

voiceofbarishal.com




স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিরোজপুর জেলা উদীচীর সভাপতি অ্যাডভোকেট এমএ মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন হয়েছে।বুধবার বাদ যোহর পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬.১০টায় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সন্ধ্যায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ইশতিয়াক আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।অ্যাডভোকেট এমএ মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD