ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন ২০০৯ এর ৪৩ ধারায় গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাঘড়ি বাজার এলাকার বিসমিল্লাহ পোল্ট্রি হাউজকে ৫ হাজার টাকা এবং ভাই বোন পল্ট্রি ফার্মকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন । অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
রাজাপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
-
Reporter Name - প্রকাশের সময় : 03:16:27 am, Wednesday, 13 February 2019
- 2 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


















