পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসানের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রোববার বিকেল ৩ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, জ্বর-ঠান্ডা উপসর্গ নিয়ে গত ২০ জুন রাঙ্গাবালী থেকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়েছেন এসআই নাজমুল। আটদিন পর রোববার সেই প্রতিবেদন আসে। এতে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
এরআগে ১৮ জুন রাঙ্গাবালী থানার এএসআই মো. জাহিদুল ইসলামের করোনা আক্রান্ত হয়। এনিয়ে রাঙ্গাবালী থানায় দুইজনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, ‘নাজমুল আলাদা রুমে কোয়ারেন্টাইনে আছেন। আর সংষ্পর্শে যারা এসেছিলেন, তাদেরকেও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
Reporter Name 

















