সংবাদ শিরোনাম:

রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:58:36 pm, Saturday, 24 October 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার দুইদিন পর শনিবার সকালে আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাঙ্গাবালী থানা পুলিশের কনস্টেবল মহিব্বুল্লাহ, কৃষি ব্যাংক রাঙ্গাবালীর বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান, এনজিও আশার রাঙ্গাবালীর খালগোড়া শাখার ঋণ অফিসার হুমায়ুন কবির, গলাচিপার আমখোলার হাসান ও বাউফলের কনকদিয়ার ইমরান।

রাঙ্গাবালী ইউএনও মো. মাশফাকুর রহমান বলেন, সকালে আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে স্পিডবোট ডুবিতে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাঙ্গাবালীর কোড়ালিয়া থেকে গলাচিপার পানপট্টির উদ্দেশে ১৮ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ছেড়ে যায়। পরে ঢেউয়ের তোরে মাঝ নদীতে স্পিডবোটটি ডুবে যায়। এতে চালকসহ ১৩ জন যাত্রী সাঁতরে কিনারায় আসলেও পাঁচজন নিখোঁজ ছিলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 03:58:36 pm, Saturday, 24 October 2020