রাঙ্গাবালীতে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা মেরামত করে দিলেন, আ: জব্বার মাস্টার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাঙ্গাবালীতে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা মেরামত করে দিলেন, আ: জব্বার মাস্টার

রাঙ্গাবালীতে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা মেরামত করে দিলেন, আ: জব্বার মাস্টার

রাঙ্গাবালীতে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা মেরামত করে দিলেন, আ: জব্বার মাস্টার




রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে ভূইয়াকান্দা সংলগ্ন রাস্তাটি ব্যক্তিগত উদ্যোগে মেরামত করে দিলেন মৌডুবী হাওলাদার কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান (ভারপ্রাপ্ত) শিক্ষক আ: জব্বার। এর আগেও তিনি এই রাস্তাটি কয়েকবার মেরামত করে দিয়েছিলেন।

 

 

ইউনিয়নের অন্যান্য রাস্তাঘাটের উন্নয়ন হলেও এখনো উন্নয়ন হয়নি এই রাস্তাটির। গ্রাম থেকে বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যাতায়েত করে। এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছিলো স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। রাস্তাটি গ্রীষ্মকাল ও বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই এক হাটু কাদা জমে। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপদজ্জনক হয়ে পড়ে। যা প্রতিনিয়ত সৃষ্টি করছে জনদুর্ভোগের। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে।

 

 

মৌডুবী হাওলাদার কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান (ভারপ্রাপ্ত) শিক্ষক আ: জব্বার বলেন, গ্রামের মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে আমি এ গ্রামের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব মেরামত করে দিয়েছি।

 

 

মৌডুবী ইউনিয়নের প্রশাসক মো: মনিরুল ইসলাম বলেন, সড়কটি মেরামতের জন্য প্রকল্প আকারে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে। তবে কেউ যদি নিজ ইচ্ছায় সাময়িক সংস্কার করে মানুষের দুর্ভোগ কমাতে এগিয়ে আসে সেক্ষেত্রে আমরা এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

 

 

উল্লেখ্য, এ রাস্তাটি দিয়ে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাদরাসার শিক্ষার্থীরা আসা যাওয়া করে। রাস্তাটিই এ এলাকার ছাত্র-ছাত্রীদের যাতায়াতের একমাত্র পথ। গ্রীষ্মকাল এবং বর্ষাকালে শিক্ষার্থীদের কষ্টে সীমা থাকে না। এ রাস্তায় চলাচলের বাধা একটাই এর বেহাল দশা। রাস্তাটি পাকা হলে এ এলাকার মানুষের কষ্ট দূর হবে। পাচঁটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং এ অঞ্চলের মানুষের দিকে তাকিয়ে রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD