সংবাদ শিরোনাম:

রাঙ্গাবালীতে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:03:55 pm, Wednesday, 26 August 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাফেজ খাঁন (৭০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব বাহেরচর স্লুইস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশু গহীনখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্ত হাফেজ খাঁন ও তার ছেলে আনোয়ার হোসেন খাঁনকে (২৮) আসামি করে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বাড়ি পূর্ব বাহেরচর স্লুইস ঘাট এলাকায়।

ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার তাদের একটি ছাগল হারিয়ে যায়। ছাগলটি খুঁজতে স্লুইস ঘাটে যায় ওই শিশু। ছাগল খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলে হাফেজ খাঁনের মুদি দোকানের সামনে বসে। এসময় হাফেজ খাঁন শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দোকানের মধ্যে নিয়ে যান। এরপর দোকান আটকে দিয়ে শিশুর মুখের মধ্যে গামছা ঢুকিয়ে ধর্ষণ করে। শিশুটি দোকান থেকে বের হওয়ার সময় স্থানীয়রা দেখতে পেলে ঘটনা জানাজানি হয়। পরে ওই শিশুর মা রাঙ্গাবালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আহম্মেদ জানান, ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মামলার পর থেকেই আসামিরা পালতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাঙ্গাবালীতে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে

প্রকাশের সময় : 04:03:55 pm, Wednesday, 26 August 2020