সংবাদ শিরোনাম:

রাঙ্গাবালীতে নাতির টমটম উল্টে দাদার মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:50:02 pm, Saturday, 18 April 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি॥ নাতির টমটমে চড়ে বাড়ি ফিরছিলেন দাদা হানিফ মৃধা (৬৫)। কিন্তু তিনি আর বাড়ি ফিরতে পারেননি। এর আগেই টমটম উল্টে তিনি নিহত হন। গতকাল শুক্রবার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত হানিফ মৃধার বাড়ি উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কানকুনিপাড়া গ্রামে।

স্থানীয় কয়েকজন জানান, কয়েক দিন আগে হানিফ মৃধা বড়বাইশদিয়া ইউনিয়নের পশ্চিম চরগঙ্গা এলাকায় তাঁর মেয়ের জামাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। বেড়ানো শেষে গতকাল রাতে তাঁর নাতি সজল মৃধার টমটমে চড়ে নিজ বাড়িতে রওনা হন। রাত নয়টার দিকে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় টমটমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাঙ্গাবালীতে নাতির টমটম উল্টে দাদার মৃত্যু

প্রকাশের সময় : 03:50:02 pm, Saturday, 18 April 2020